ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ

নির্বাচন কমিশন ভবনে অগ্নি সচেতনতা বৃদ্ধিতে মহড়া করেছে ফায়ার সার্ভিস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১-৩০ ঘটিকায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কর্মকর্তাদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয় ও প্রাথমিক চিকিৎসা-উদ্ধার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারি পরিচালক জনাব মোঃ আনোয়ারুল হক।
এরপর নির্বাচন কমিশন ভবনের সামনে অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় নির্বাচন কমিশন ভবনে কৃত্রিম অগ্নিকান্ড পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি টার্ন টেবল লেডারের সাহায্যে আটকে পরা লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়।
মহড়া শেষে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “এ মহড়া শুধু সচেতন করছে তা নয়, আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহযোগিতা করবে।” তিনি এ প্রশিক্ষণ ও মহড়ায় লব্ধ অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করেন। খবর মিডিয়া সেল

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

নির্বাচন কমিশন ভবনে অগ্নি সচেতনতা বৃদ্ধিতে মহড়া করেছে ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৫:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫