ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন। Logo দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত : এসএমই বৈশাখী মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার Logo ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ Logo হজ ব্যবস্থাপনায় গাফিলতি নয়, সেবার মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ Logo ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে  ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক : দাম না বাড়ানোর ইঙ্গিত Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ

*৩৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ*

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আকাশ আলী (২৩)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:১৫ ঘটিকায় পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লকের লালমাটিয়া শেখ কামাল উচ্চ বিদ্যালয় মার্কেটের শান্ত মোবাইল দোকানের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পল্লবী থানার কুইক রেসপন্স টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আকাশকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আকাশের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০টি স্মার্ট ফোন ও ১৪টি বাটন ফোন উদ্ধার করা হয়। যেগুলোর আনুমনিক মূল্য দুই লক্ষ ৫৫ হাজার টাকা। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আকাশ আলী ও তার সহযোগিদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা রুজু হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আকাশ ও পালিয়ে যাওয়া তার সহযোগিরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান হতে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে পল্লবী এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

*৩৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ*

আপডেট সময় ০৬:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫