ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান সরকার জবাবদিহিমূলক সরকার। জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সিভিল সার্ভিস দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ‘Agent of change’ এর ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে, জবাবদিহিবিহীন সিভিল সার্ভিস ক্রমেই ফ্যাসিস্ট শাসনামল সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। ফলে সিভিল সার্ভেন্টদের আনুগত্য ও বিশ্বস্ততার মানদণ্ড রাষ্ট্র ও জনগণের পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিত্বের নিকট আত্মসমর্পণ করে। পরিণামে ব্যক্তিগত সুবিধা, রাজনৈতিক মেরুকরণ এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়। উপদেষ্টা আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের অংশগ্রহণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত “১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫” এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একটি দেশের উন্নয়নে ভূমির মালিকানা, সরকারি নীতির মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড জোনিং, আরবান প্ল্যানিং, স্পেসিয়াল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে। তিনি বলেন, ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগযুগ ধরে চলমান হাজার-হাজার মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। ভূমি সেবা আরও সহজীকরণ করতে হবে। রেজিস্ট্রেশন ও মিউটেশন প্রক্রিয়া আরো জনবান্ধব করতে হবে। তিনি আরো বলেন, সুশাসন নিশ্চিতে ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের গণকর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল মামলার দায়িত্বে নিয়োজিত বিচারকবৃন্দকে দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। উপদেষ্টা এসময় প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে ভূমি সেবা সহজীকরণে একটি করে ‘Land service technique’ প্রতিষ্ঠা করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে সম্প্রতি সংঘটিত ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনাটি ধান ও গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে দু’পক্ষের লোকজনই আহত হয়েছে। আলোচনার মাধ্যমে এর সমাধান হয়েছে। তিনি বলেন, জনগণ সরকারকে সাহায্য করছে। সীমান্তে বিজিবি এলার্ট রয়েছে। তিনি আরো বলেন, আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার রয়েছি। সীমান্ত সুরক্ষার ব্যাপারে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলেও তিনি এসময় মন্তব্য করেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্থার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্‌রাহিম। উল্লেখ্য, ৪৯ দিন মেয়াদী ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’-এ বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর ৫৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫