ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

মাসুদা ভাট্টিকে অপসারণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার বিরুদ্ধে ‘গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত’ হওয়ায় রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন বলে চিঠিতে বলা হয়েছে। এতে বলা হয়, ‘সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশ-এর তথ্য কমিশনার মাসুদা ভাটির ‘গুরুতর অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ১৬ দফা (৬) তদসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।’ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে ২০২৩ সালের আগস্টে অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুকের সঙ্গে সাংবাদিক মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মাসুদা ভাট্টিকে অপসারণ

আপডেট সময় ০৫:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫