ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিতে পিরোজপুরে বিশেষ সমাবেশ

ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য গণভোট – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যদি জনগণ মনে করেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে দেশ এক ধাপ এগোতে পারে, তাহলে তারা সেই অনুযায়ী রায় দেবেন। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যই গণভোট।

উপদেষ্টা আজ সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে শুধু প্রতিনিধি নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও জনগণের মতামত গ্রহণের জন্য গণভোটের ব্যবস্থা করা হয়েছে। চারটি মৌলিক বিষয়কে একটি প্যাকেজ আকারে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে সম্মতি বা অসম্মতির মাধ্যমে জনগণ তাদের মত প্রকাশ করবেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন এবং সরকার গঠন করবেন। তবে তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোনো সুযোগ পাবেন না। জুলাই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।

তিনি বলেন, স্বাধীন পুলিশ কমিশনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ ইতোমধ্যে অধ্যাদেশের মাধ্যমে গৃহীত হয়েছে এবং এসব বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পর সরকার এসব বিষয়ে কথা বলতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, সরকার কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণা চালাতে আসেনি। এটি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের দায়িত্ব পালনের অংশ। অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং আগামী রাষ্ট্রব্যবস্থা কেমন হবে—সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার লক্ষ্যেই কাজ করছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংবিধানে যেসব ধারা গণবিরোধী ছিল এবং ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, সেগুলো পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। তবে সংবিধান সংস্কারের মাধ্যমে মৌলিক অধিকার বা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হবে—এমন আশঙ্কার কোনো ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসন পিরোজপুর আয়োজিত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো: আবদুল মান্নান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিতে পিরোজপুরে বিশেষ সমাবেশ

ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য গণভোট – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

আপডেট সময় ১২:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬