ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক Logo যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

হঠাৎ দুঃসংবাদ ভারতের জন্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি রোগীদের ভারতে চিকিৎসা নেয়া। এবার আরও বড় ধাক্কার মুখোমুখি হতে চলেছে ভারতীয় হাসপাতালগুলো।  জানা গেছে, চীন ও তুরস্ক বাংলাদেশে উন্নত চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। এই হাসপাতালগুলো থেকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পাবেন দেশের মানুষ। ফলে আর ভারতে গিয়ে বিপুল টাকা খরচ করে চিকিৎসা নিতে হবে না। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, গত বছর চিন্ময় দাস ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কিছু চিকিৎসক ‘বাংলাদেশি রোগী দেখবেন না’ বলে ঘোষণা দিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে চাপে ফেলা। তবে এবার তার ফল হতে চলেছে উল্টো।  ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিগত ৫ মাসে বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় ৭০ শতাংশ কমে গেছে। ফলে যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের ওপরে অনেকটাই নির্ভরশীল ছিল, তারা বড় ধরণের ধাক্কা খেয়েছেন। ধস নেমেছে কলকাতাসহ ভারতের অন্যান্য শহরের হাসপাতাল ব্যবসায়। আর রোগীর অভাবে গত পাঁচ মাসে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ভারতের অনেক হাসপাতালের।  এমতাবস্থায় ভারতের অনেক নাগরিকই মনে করেন, বাংলাদেশিদের বিপাকে ফেলার ছক কষতে গিয়ে নিজেরাই বিপাকে পড়েছে ভারত।  এই নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়রা মোদীর এই কূটচালের নিন্দা জানাচ্ছেন। এছাড়া বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় আরও বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁগুলো। এছাড়াও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপীর দাম। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২৫ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতে স্বাস্থ্যসেবা নিতে তাদের বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলার ব্যয় হয়।  এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায়। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বেইজিংয়ের সহায়তা এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা করেছেন। তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাচলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনাও দিয়েছেন তিনি। যার জমিসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে।  পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নতমানের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে তিন থেকে চারটি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেয়ার অনুরোধ জানাবে ঢাকা। এছাড়া মন্ত্রণালয় আরও জানায়, তুরস্কও দেশে আধুনিক হাসপাতাল তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক

হঠাৎ দুঃসংবাদ ভারতের জন্য

আপডেট সময় ০৬:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫