ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৮

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে মহারাষ্ট্র পুলিশ। খবর আনন্দবাজার অনলাইনের। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে আনন্দবাজার জানায়, শুক্রবার সকালে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছে। ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে নেমে পড়ে তারা। বিস্ফোরণের অভিঘাতে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। তার নীচে চাপা পড়ে যান অন্তত ১৪ জন কর্মী। শুরুতে দু’জনকে উদ্ধার করা হয়। এক জনের মৃতদেহ মেলে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বার করে আনার প্রক্রিয়া শুরু হয়। তবে তাঁদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা বোঝা যাচ্ছিল না। দীর্ঘ ক্ষণের চেষ্টায় পরে আরও সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৮

আপডেট সময় ০২:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫