ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস Logo মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২৫লাখ ডলার দেবে চীন: স্বাগত জানালো ইউএনএইচসিআর

এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে
ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫ (শনিবার): আজ (২৫ জানুয়ারি ২০২৫) আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্টে সর্বমোট ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মো: আব্দুল জলিল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আবেদুর রেজা খান (অব:), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অব:), লেডিস বিভাগে মিসেস নাসরিন আক্তার এবং জুনিয়র বিভাগে মাস্টার মোহাম্মদ আরিব রহমান বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান

এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫