ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

আ.লীগের সাবেক মন্ত্রীদের বৈঠকে ডাকার কারণ জানাল কমিশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মহলে সমালোচনা হচ্ছে।  তবে কমিশনের প্রধান কামাল আহমেদের দাবি, তাদের টেলিভিশনের লাইসেন্স হোল্ডার হিসেবে ডাকা হয়েছে অভিযোগের বিষয়ে বক্তব্য শোনার জন্য।  গত ২২ জানুয়ারি গণমাধ্যম সংস্কার কমিশন থেকে সভার নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বলা হয়, কমিশনের একটি মতবিনিময় সভা আগামী সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে তথ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভায় উপস্থিত থাকার বিষয়ে বিভিন্ন টেলিভিশনের মালিকসহ মোট ৪৭ জনের তালিকা রয়েছে। এর মধ্যে রয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক মহিবুল হাসান চৌধুরী ও মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার। এ বিষয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, তারা হচ্ছেন টেলিভিশনের লাইসেন্স হোল্ডার। তাদের নামেই সরকার লাইসেন্সগুলো দিয়েছে। যারা লাইসেন্সের মালিক তাদের ডাকা হয়েছে। এদের কারো লাইসেন্স বাতিল হয়নি। তিনি আরও বলেন, সরকার এদের মালিকানাধীন কোনো চ্যানেলকে বন্ধও করেনি। সুতরাং লাইসেন্স গ্রাহককে ডাকা হয়েছে। তাদের যে ভূমিকা, তাদের বিরুদ্ধে নানারকম যে অভিযোগ, সেই অভিযোগগুলো সম্পর্কে তাদের বক্তব্য শোনার জন্য ডাকা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আ.লীগের সাবেক মন্ত্রীদের বৈঠকে ডাকার কারণ জানাল কমিশন

আপডেট সময় ০৬:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫