ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বৃদ্ধাকে আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

হামিম রানা।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বৃদ্ধাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিবারের অন্য সদস্যরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম হলেও তিনি সীমান্ত অতিক্রম করতে পারেননি। আটক মাধুরী রায় (৫৫) মৃত কবি রায়ের স্ত্রী। পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা তিনি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) চাঁন্দেরহাট বিওপির টহল দল ভবানীপুর সীমান্ত পিলার ৩৩৩-এর কাছ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক মাধুরী রায়ের ছেলে, পুত্রবধূ এবং দুই নাতনি সোমবার (২৭ জানুয়ারি) রাতে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। বৃদ্ধা মাধুরী রায় অসুস্থ থাকায় সীমান্তে অবস্থান করছিলেন। তখন টহল দল তাকে আটক করে। পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র বলেন, সোমবার রাতে মাধুরীর ছেলে কষ্ঠু তার স্ত্রী, দুই সন্তান এবং মাকে নিয়ে সীমান্তে যান। কষ্ঠু এবং তার পরিবার কাঁটাতারের বেড়া অতিক্রম করতে সক্ষম হলেও মাধুরী রায় বয়সজনিত কারণে পেরোতে পারেননি। পরদিন সকালে তাকে বিজিবি আটক করে। তবে মানবিক দিক বিবেচনা করে বিজিবি মাধুরী রায়কে আমার কাছে হস্তান্তর করে। পরে আমি তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দিই। বর্তমানে তিনি তার নিজ গ্রামেই রয়েছেন। ৪২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মো. আহসান উল ইসলাম (পিএসসি) বলেন, আজ দুপুরে সীমান্তের কাছে একজন বৃদ্ধ নারীকে টহল দল আটক করে। তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা তাকে থানায় না পাঠিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছি। তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সজাগ রয়েছি। তবে জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা না করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বৃদ্ধাকে আটক

আপডেট সময় ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫