ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

পরীমণির জামিনদার শেখ সাদী, চলছে প্রেমের গুঞ্জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

‘মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর’ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।  ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় সোমবার (২৭ জানুয়ারি) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে এক হাজার টাকা মুচলেকায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ জুনায়েদ তা মঞ্জুর করেন। এদিন আদালতে শুরু থেকেই পরীর পাশে ছিলেন তরুণ সংগীতশিল্পী ও মডেল শেখ সাদী। আদালতের জামিন আদেশের পর পরীমণির জামিননামা লেখা হয়। সেই জামিননামায় স্বাক্ষরকৃত দুজন জামিনদার হলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত এবং সাদী।  এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়াতে থাকে। এও গুঞ্জন ওঠে পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক! যদিও এর কোনো সত্যতা মেলেনি।  এ নিয়ে সাদী গণমাধ্যমে বলেন, ‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

পরীমণির জামিনদার শেখ সাদী, চলছে প্রেমের গুঞ্জন

আপডেট সময় ১০:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫