ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
সিটিটিসির অভিযানে হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে আটক; বিটিসিএলের কর্মী সেজে চুরির অভিযোগ

বিটিসিএল-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ইব্রাহিম (৩০) ২। হুমায়ুন কবির (৪৯) ৩। মোঃ জুলহাস (৩০) ও ৪। মোঃ বাবুল (৩৫)।

সিটিটিসি সূত্রে জানা যায়, সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ কলাবাগান থানায় দায়েরকৃত একটি চুরির মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রবিবার (১৭ মে) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকা হতে রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় পর্যন্ত হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ইব্রাহিম, হুমায়ুন কবির, জুলহাস ও বাবুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ তার চোরচক্রের সক্রিয় সদস্য। তারা গভীর রাতে যখন রাস্তাঘাট নির্জন থাকে, তখন বিটিসিএল-এর কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে অত্যন্ত কৌশলে মূল্যবান ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার কেটে নিয়ে য়ায় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতরা চোরাইকৃত তারের ওপরের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের মূল্যবান তামা বের করে তা স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সিটিটিসির অভিযানে হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে আটক; বিটিসিএলের কর্মী সেজে চুরির অভিযোগ

বিটিসিএল-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

আপডেট সময় ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬