ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
বাউফলে দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; তদন্তের আশ্বাস পুলিশের

বাউফলে জেলেকে পিটিয়ে আহত, ট্রলার ভাঙচুরের অভিযোগ প্রভাবশালী নেতার বিরুদ্ধে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ কেনাবেচাকে কেন্দ্র করে এক জেলেকে পিটিয়ে আহত ও মাছ ধরার ট্রলার ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী জেলে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১৭ মে) সকালে আহত জেলে মো. মনির হাওলাদার (৩৬) বাদী হয়ে বাউফল থানায় এ অভিযোগ করেন। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের কালাইয়া বাদ্যপাশা চর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, মনির হাওলাদার তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। রোববার সকাল ৬টার দিকে নদীতে মাছ ধরার সময় একই এলাকার বেল্লাল মোসলমান (৪৫) ও কামরুল মোসলমান (৩৫) তার কাছে আসেন। তারা জোরপূর্বক মাছ ক্রয় করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন মনির।
পরে মাছের ন্যায্যমূল্য দাবি করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা ও লগি-বৈঠা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে হামলাকারীরা ধারালো দা-ছেনা নিয়ে তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় মনিরের মাছ ধরার ট্রলার ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয় বলে জানান তিনি।
ভুক্তভোগী মনির হাওলাদার অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। হাসপাতাল থেকে ফেরার পরও বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বাউফলে দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; তদন্তের আশ্বাস পুলিশের

বাউফলে জেলেকে পিটিয়ে আহত, ট্রলার ভাঙচুরের অভিযোগ প্রভাবশালী নেতার বিরুদ্ধে

আপডেট সময় ০৯:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬