ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
পর্যটন খাতে গণমাধ্যমের অবদানের স্বীকৃতি; টোয়াব আয়োজিত অনুষ্ঠানে এভিয়েশন এক্সপ্রেসের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী

বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া” ক্যাটাগরিতে টিটা অ্যাওয়ার্ড পেল এভিয়েশন এক্সপ্রেস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পর্যটন খাতে গণমাধ্যমের মাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ “টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) ২০২৬” পুরস্কার অর্জন করেছে বিশেষায়িত সংবাদমাধ্যম এভিয়েশন এক্সপ্রেস।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বাংলাদেশের বিমান, পর্যটন ও প্রবাসী সেক্টরে বিশেষায়িত সাংবাদিকতা এবং শিল্পকেন্দ্রিক ধারাবাহিক কভারেজের মাধ্যমে পর্যটন প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় “বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া” ক্যাটাগরিতে এই পুরস্কার পায় এভিয়েশন এক্সপ্রেস।

উল্লেখ্য, এভিয়েশন এক্সপ্রেস বিমান, পর্যটন ও প্রবাসী সেক্টরের একটি বিশেষায়িত গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে। পাক্ষিক মুদ্রণ ও ডিজিটাল প্রকাশনার মাধ্যমে শিল্প সংবাদ, ফিচার, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ কভারেজ পরিবেশন করে আসছে প্রকাশনাটি। এভিয়েশন প্রফেশনালস, নীতিনির্ধারক, কর্পোরেট নেতৃত্ব ও ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে এটি ইতোমধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, সরকার পর্যটন খাতকে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, বর্তমানে মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় তিন শতাংশ হলেও আগামী কয়েক বছরের মধ্যে তা ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার পর্যটনকে শুধু অর্থনৈতিক খাত হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের কার্যকর হাতিয়ার হিসেবেও বিবেচনা করে। এই লক্ষ্যে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণের উন্নয়ন ও প্রচারকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

পরিকল্পনায় ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মিল্লাত শিল্প সংশ্লিষ্টদের কাছ থেকে নীতি-সংস্কার প্রস্তাব আহ্বান করেন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পর্যটন অবকাঠামো সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করেন প্রতিমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

পর্যটন খাতে গণমাধ্যমের অবদানের স্বীকৃতি; টোয়াব আয়োজিত অনুষ্ঠানে এভিয়েশন এক্সপ্রেসের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী

বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া” ক্যাটাগরিতে টিটা অ্যাওয়ার্ড পেল এভিয়েশন এক্সপ্রেস

আপডেট সময় ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬