ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে : প্রধান তথ্য অফিসার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

ঢাকা, ২৯শে জানুয়ারি, ২০২৫ : সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সেবাসহজীকরণের মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে। বুধবার (২৯শে জানুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবাসহজীকরণ পদ্ধতি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। সেবাসহজীকরণকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবা সহজ করতে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য অধিদফতরের রিলিজকৃত তথ্যবিবরণী, ফটো, ফিচার, সংবাদ গতিধারা, নিউজব্রিফসহ অন্যান্য বেশ কয়েকটি সেবা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। এর ফলে গণমাধ্যমকর্মীসহ অন্য সেবাগ্রহীতাগণ দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সংবাদ জানার সুযোগ পাচ্ছেন। প্রধান তথ্য অফিসার বলেন, তথ্য অধিদফতর সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ও অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন-সনদ প্রাপ্তি সহজতর করতে কুইক উইন সার্ভিসের আওতায় মাই গভের মাধ্যমে অনলাইন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। অনলাইন-নির্ভর এই সেবা চালু হলে সেবাগ্রহীতার সময় ও ব্যয় সাশ্রয় হবে। বিদ্যমান সরকারি নির্দেশনা মেনেও সরকারি সেবা সহজ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করলে সেবা গ্রহণের পর্যায়সমূহ কমিয়ে আনা সম্ভব। তিনি তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি-নির্ভর অন্যান্য সেবা সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী। কর্মশালায় তথ্য অধিদফতরের সেবাসহজীকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। কর্মশালায় তথ্য অধিদফতর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করতে হবে : প্রধান তথ্য অফিসার

আপডেট সময় ০৪:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫