ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি Logo মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু Logo ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ  তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা Logo যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি Logo মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০  হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার….স্বাস্থ্যমন্ত্রী Logo বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক

মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার; প্রেমিক পলাতক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত, নওগাঁ জেলা প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে র‌্যাব।  মঙ্গলবার(৪ঠা ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সদরের মধ্যপাড়া মহল্লা থেকে তাকে উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ বিকাল ৩টার দিকে র‌্যাব-২ এবং র‌্যাব-৫ এর আভিযানিক দল নওগাঁ সদরের মধ্যপাড়া থেকে সুবাকে উদ্ধার করে। বর্তমানে সে র‌্যাবের হেফাজতে আছে। পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে সুবাকে হস্তান্তর করা হবে। এদিকে এক ভিডিও বার্তায় সুবা বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।’ এর আগে মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ১১ বছর বয়সি সুবা নিখোঁজ হয়। এ ঘটনায় পরের দিন সোমবার আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব। মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায়, এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, ‘সুবার বাবা ইমরান রাজীব জিডি করার পরই শুরু হয় সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ। সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুবাকে। সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার; প্রেমিক পলাতক

আপডেট সময় ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫