ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

বাউফলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর  বাউফলে খেত চাষ করতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো. মানিক (৩৫) নামে এক কৃষকের মৃত্যু  হয়েছে । গত শুক্রবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক দাসপাড়ার বাসিন্দা মো. আলতাফ রাঢ়ীর ছেলে। মানিক ট্রাক্টরের চালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাসপাড়া গ্রামের মো. জালাল হাওলাদার ও আবদুল জলিল হাওলাদারের মুগডালের জমি ট্রাক্টর দিয়ে চাষ করতে ছিলেন মানিক। দুপুর আড়াইটার দিকে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন মানিক ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন দায়িত্বে থাকা চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

বাউফলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৫:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫