ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন: পলক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ীতে পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪ জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ড মঞ্জুর করলে আসামিদের কারাগারে নেওয়া হয়। এসময় হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা যায় পলককে। কারাগারে নেওয়ার পলক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। কার উদ্দেশ্যে তিনি এ বার্তা দিতে চান প্রশ্নে তিনি চুপ থাকলেও পাশ থেকে আইনজীবীরা বলেন, কারা ভয় ছড়াচ্ছে আপনারা দেখতে পারছেন। এরপর পলক কারাগারে কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি শুধু হাসেন। রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, আসামি পলককে বিভিন্ন থানার মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনো ২৪ দিনের রিমান্ড পেন্ডিং আছে। এর আগে যাত্রবাড়ী থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি। শুনানি শেষে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যাত্রবাড়ী থানার পারভেজ হত্যার একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও রিমান্ড দেওয়া হয়েছে। তাদেরও পলকের সঙ্গে আদালত থেকে হাজতখানায় নেয়া হয়। এসময় শমসের মবিন চৌধুরী সবার উদ্দেশ্য হাত উঁচু করে বলেন, ‘এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাতকড়া।’ একটু পর থেমে তিনি আরও বলেন, খেতাবপ্রাপ্ত আহত, পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া। এটা কেন? এরপর তিনি নীরবে হাজতখানায় হেঁটে যান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন: পলক

আপডেট সময় ০১:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫