ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার Logo কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই পিকআপে ইয়াবা পাচারকালে ১,৭১,২০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি Logo ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন Logo পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত Logo দায়িত্বশীল ও গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার হলো নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রমাণনির্ভরতা নিশ্চিত করা। Logo পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আগ্রহ Logo বাউফলে জমি বিরোধে নিহত উজ্জল নিরপরাধ—স্থানীয়দের অভিযোগ Logo মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। Logo জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক

৮৪ বছর সংসার করে গিনেস বুকে রেকর্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

শিল্পোন্নত নগরে প্রযুক্তির ছোঁয়ায় মানবিক মূল্যবোধে চিড় ধরছে। বাড়ছে দাম্পত্য কলহ। এর জেরে বিশ্বব্যাপী বিবাহবিচ্ছেদের খবরের ভিড়ে দীর্ঘতম জীবিত দম্পতির আনুষ্ঠানিক খেতাব পেয়েছেন এক যুগল। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) শুক্রবারের (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ওই যুগলের পরিচয় তুলে ধরে। এ দিন ছিল বিশ্ব ভালোবাসা দিবস। তরুণ-তরুণীর প্রেম ছাপিয়ে দীর্ঘতম জীবিত দম্পতির ভালোবাসা নজর কাড়ে পাঠকদের। ১৯৪০ সালে বিবাহিত এক ব্রাজিলিয়ান দম্পতি আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন। এখন থেকে তারা দীর্ঘতম জীবিত দম্পতি। শতবর্ষী এবং অতি-শতবর্ষী ব্যক্তিদের তথ্য ট্র্যাক করে এমন ওয়েবসাইট লংগেভিকোয়েস্ট ভ্যালেন্টাইন্স ডে অনুসারে ৮৪ বছর ৭৭ দিন ধরে সংসার করছেন ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সুসা ডিনো। ম্যানোয়েলের বয়স ১০৫ বছর এবং মারিয়া ১০১-এর ঘরে পা দিয়েছেন। ওয়েবসাইটটির তথ্য যাচাই-বাছাই করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের খেতাবে ভূষিত করে। এই জুটির দেখা হয় ১৯৩৬ সালে। এরপর মনের আদান-প্রদানের পর ১৯৪০ সালে ব্রাজিলের সিয়েরায় বোয়া ভেনচুরার চ্যাপেলে তাদের বিয়ে হয়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। এরপর প্রলয়ংকরী যুদ্ধ, কত কত মহামারি, মন্দা, খাদ্যাভাব, রাজনৈতিক অস্থিরতা পার করেছেন তারা। কিন্তু কোনো ভয়ংকর পরিস্থিতিই তাদের আলাদা করতে পারেনি। হাত ছাড়েননি একে অপরের। এই দম্পতি ১৩ সন্তান লালন-পালন করেছেন। এখন তাদের ৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র-প্রপৌত্র এবং ১২ জন প্রপৌত্র-প্রপৌত্র-প্রপৌত্র রয়েছে। এর আগে দীর্ঘতম বিবাহ ৮৮ বছর ৩৪৯ দিন স্থায়ী হয়েছিল। ডেভিড জ্যাকব হিলার এবং সারাহ ডেভি হিলার ১৮০৯ সালে কানাডায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

৮৪ বছর সংসার করে গিনেস বুকে রেকর্ড

আপডেট সময় ১০:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫