ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। Logo সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা Logo যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে Logo নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল জব্দ Logo মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাহুবলে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা। Logo অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ Logo পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ

প্রয়োজনে র‌্যাব নতুন করে গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম ও পোশাক পরিবর্তনের ব্যাপারে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। প্রয়োজনে র‌্যাব নতুন করে গঠন করা হবে। উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৭ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিশোর গ্যাং, ছিনতাই আগের থেকে অনেক কমেছে। কিন্তু তাও এখনো সহনীয় পর্যায়ে আসেনি। তিনি বলেন, সম্প্রতি রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতদের সঙ্গে-সঙ্গেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিভিন্ন দাবি-দাওয়া শুনতে শুনতে তাদের মূল যে কাজ সেটা না করে অন্য কাজে সম্পৃক্ত হতে হচ্ছে। এর ফলে তাদের শক্তি কমে যাচ্ছে। তিনি দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের নির্দিষ্ট জায়গায় অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, রাস্তা-ঘাট বন্ধ করে জনগণের ভোগান্তি কেউ চায় না। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

প্রয়োজনে র‌্যাব নতুন করে গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫