ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর ও কাতারের নেতৃস্থানীয়দের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক Logo প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরবিইউ মডেল ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে বিপিসিএল Logo দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন Logo নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের Logo রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার Logo সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি Logo জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)

আম্মানে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

স্বপ্না শিমু।। বাংলাদেশ দূতাবাস, আম্মান যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ পালন করেছে । ২১ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে পর্যায়ক্রমে সকলে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অনুষ্ঠানে আগত সকলের অংশগ্রহণে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গাওয়া হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, জর্ডানে কর্মরত বাংলাদেশী কর্মীবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এর মধ্য দিয়ে। এরপর এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। দূতাবাসের কর্মকর্তাবৃন্দ দিবসটি উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন। এরপর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান বক্তব্য প্রদান করেন। সবশেষে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

আম্মানে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট সময় ১২:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫