ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী Logo ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার Logo রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা Logo ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক

গঠন হচ্ছে নতুন ছাত্রসংগঠন, আত্মপ্রকাশ আজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের একটি অংশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে সংগঠনটি। নাম চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্রসংগঠন। তারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্রসংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র-নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্রসংগঠনের মূলমন্ত্র। বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছেন তারা। এ ছাড়া নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিক্স’ তৈরির পরিকল্পনা তাদের। তথ্যমতে, নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের। পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এ দুই পদ চূড়ান্ত হলেও সদস্য সচিব পদে দুজন করে আলোচনায় রয়েছেন। তারা হলেন কেন্দ্রীয় সদস্য সচিব পদে জাহিদ আহসান এবং তাহমিদ আল মোদাচ্ছির চৌধুরী, ঢাবির সদস্য সচিব পদে মহির আলম এবং লিমন মাহমুদ হাসান। এ ছাড়া মুখপাত্র পদে থাকছে নারী নেতৃত্ব। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন এবং ঢাবির মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদির নাম জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী

গঠন হচ্ছে নতুন ছাত্রসংগঠন, আত্মপ্রকাশ আজ

আপডেট সময় ০৯:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫