ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

কালিগঞ্জে পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণে সমাবেশ অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে রুপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, ছাত্র সমন্বয়ক মারুফ হাসান সহ বিদ্যালয় এর সকল শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন ব্যবহারের পর আমরা যে প্লাস্টিক -পলিথিন ফেলে দিই, তা মাটি ও পানিতে অপচনশীল অবস্থায় মিশে যায়। দীর্ঘ সময় পরিবেশে অবস্থান এর ফলে প্লাস্টিক দ্রব্যাদি মাইক্রো প্লাস্টিকে পরিণত হয় এবং সরাসরি প্রাণীর খাদ্যচক্রে প্রবেশ করে।

ফলে মানবজাতি ও প্রাণিকুলে নানা ধরনের প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে।’বিজ্ঞানীরা মায়ের বুকের দুধে মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন। তাই প্লাস্টিকের বিকল্প ব্যবহারে তাঁদের উদ্যোগী হতে হবে।প্লাস্টিকের মাইক্রোকণা নিউরনের সঙ্গে মিশে নিউরন, তথা মস্তিষ্ককে অকার্যকর করে তোলে। স্বাভাবিক চিন্তা শক্তিকে দুর্বল করে দেয়।প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এ থেকে বাঁচতে হলে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করতে হবে।প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীরা বক্তব্যে বলেন আগে দেখত, লোকজন বাজার- সদাই করতে খাড়াই (বাঁশ-বেতের ঝুড়ি), কাপড়, চট দিয়ে তৈরি ব্যাগ নিয়ে বাজারে যেতেন। এখন খালি হাতে যান। ফিরে আসেন পলিথিন, প্লাস্টিকের ব্যাগ নিয়ে। এটা বন্ধ করতে হলে আগের অভ্যাসে ফিরে যেতে হবে। তাহলে পলিথিনের ব্যবহার ৫০ শতাংশ কমে যাবে। শিক্ষার্থীদের মধ্যে প্রচরনামূলক অভিযানের অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির মরিয়ম আক্তার, দ্বিতীয় স্থান দশম শ্রেণীর লাবিব হাসান, তৃতীয় সপ্তম শ্রেণীর মেহেরা আঞ্জুমান, প্রতিযোগিতায় প্রথম অষ্টম শ্রেণীর সওদা, দ্বিতীয় সপ্তম শ্রেণীর মেহেরা আঞ্জুমান, তৃতীয় সপ্তম শ্রেণীর নাফিস আঞ্জুমান, অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

কালিগঞ্জে পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণে সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫