ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে- ধর্ম উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি ২০২৫): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ পর্যন্ত নির্মিত ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অধিকাংশই কাঙ্ক্ষিত মানোত্তীর্ণ। তবে কিছু মসজিদের বিষয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। আজ দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, মডেল মসজিদ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এগুলো তদন্ত করা হবে। তদন্ত কমিটির নিকট হতে প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রায় তিনমাস পূর্বে ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি মডেল মসজিদের অনিয়ম-অব্যবস্থাপনা খতিয়ে দেখছে।

ড. খালিদ জানান, ২০২৬ সালের মধ্যে এ প্রকল্পের বাকী ২১৪টি মসজিদ তৈরি করা হবে। এসব মসজিদ নির্মাণকাজ নিবিড়ভাবে তত্ত্বাবধান করা হবে। উল্লেখ্য, ২০১৭ সালে দেশের সকল জেলা ও উপজেলায় সাড়ে নয় হাজার কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। সরকারি অর্থায়নে এ মসজিদ নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর এবং মনিটরিংয়ের দায়িত্বে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী-পুরুষদের পৃথক ওজু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ প্রভৃতির ব্যবস্থা রয়েছে। এসভায় উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে- ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫