ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

কেরাণীগঞ্জে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

ইব্রাহিম, কেরানীগঞ্জ, ঢাকা ।। কেরাণীগঞ্জে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহীদ রিয়াজ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চত্বরে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা। সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে। সেনা সদস্য হত্যার বিচারও এই মাটিতে হবে। জনগণের রায় উপেক্ষা করে যারা স্বৈরশাসন কায়েম করেছে, তাদের করুণ পরিণতি কেউ রুখতে পারবে না।” তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার ভারত থেকে বসে একেক সময় একেক কথা বলে দেশের জনগণকে উসকানি দিচ্ছে এবং দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। তবে জনগণ সবকিছুর জবাব দেবে এবং এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত করবে। বিক্ষোভ মিছিলে কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন

কেরাণীগঞ্জে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:২৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫