ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রবিবার, ১৭ ফাল্গুন (২ মার্চ ) ২০২৫ মাদক বন্ধে তামাক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ ছেলে মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের বুঝতে হবে তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে। তাই আমাদের সংগ্রাম করতে হবে মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে। তামাক নিয়ন্ত্রণে এখনো করতে সংগ্রাম করতে হচ্ছে। উপদেষ্টা আজ বিকালে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রধান কার্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কোম্পানিগুলো সচেতনভাবেই আমাদের তরুণদের প্রতিনিয়ত আকৃষ্ট করে যাচ্ছে। মাদকাসক্ত তরুণদের বিশেষকরে মেয়েদের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করানো সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতা দেখা যায়। নারীরা চিকিৎসার মাধ্যমে সুস্হ্য হলেও সমাজ নারীদের কিভাবে গ্রহণ করছে তা আমাদের দেখার বিষয়। আমরা চাই মাদকাসক্ত তরুণ- তরুণীদের চিকিৎসা কেন্দ্রে আর যেন না আসতে হয়। তিনি বলেন, মাদকাসক্ত যারা আছেন তারা ক্রিমিনাল নয় বরং তারা পরিস্থিতির শিকার।

ক্রিমানালের প্রতি যে ধরণের আচরণ করা হয় তা যেন আসক্তদের প্রতি করা না হয় সে বিষয়ে খেয়াল রাখা উচিৎ। তিনি আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমিষ সরবরাহ করে থাকে যা পুষ্টির যোগান দেয়। আমাদের নারীরা পুষ্টির দিক থেকে এখনো অনেক পিছিয়ে। তার তাই নারীর অধিকারের কথা বলতে গেলে নারীর পুষ্টির অধিকারের কথা বলতে হবে। আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ইয়াসমিন এইচ আহমেদ, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী। অন্যান্যদের মধ্যে ডাঃ রুবাইয়াৎ ফেরদৌস, ড. রাহেনা বেগম, ডাঃ নায়লা পারভীন উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ০৩:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫