ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর Logo কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠক: পরিবেশ সুরক্ষায় বিচারক সম্মেলন আয়োজনের প্রস্তাব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি ঢাকা, ৩ মার্চ ২০২৫: ব্রাজিলের ন্যাশনাল হাই কোর্ট (STJ)-এর প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিন সোমবার আগারগাঁওয়ের বন ভবনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস উপস্থিত ছিলেন। আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই বন ব্যবস্থাপনায় বিচারিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ আইন বিশেষজ্ঞ বিচারপতি বেঞ্জামিন বন সংরক্ষণ ও জলবায়ু ন্যায়বিচারে ব্রাজিলের অভিজ্ঞতা তুলে ধরেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও সুন্দরবন-জাফলংসহ পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকার জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ সম্পর্কে জানান। বৈঠকে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ ও ব্রাজিলের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পরিবেশ আইনের প্রয়োগ ও টেকসই উন্নয়নে বিচারিক সক্রিয়তার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণ ও স্থানীয় সম্প্রদায়ের ভূমিকার ওপরও আলোকপাত করা হয়। ব্রাজিলের প্রধান বিচারপতি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের সক্রিয় অবস্থানকে সাধুবাদ জানান এবং আইনি ও নীতিগত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আরও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। তিনি পরিবেশ ও বন সংরক্ষণ বিষয়ে বিচারকদের সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন। পরিবেশ উপদেষ্টা প্রস্তাবে সম্মতি প্রদান করেন। রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বন উজাড় রোধসহ পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্রাজিল ও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠক: পরিবেশ সুরক্ষায় বিচারক সম্মেলন আয়োজনের প্রস্তাব

আপডেট সময় ০২:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫