ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

আরচ্যারীর মতো যেসব খেলা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তাদের পৃষ্ঠপোষকতার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ। – যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ” আরচ্যারীর মতো যেসব খেলা আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তাদেরকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে”। আজ(শনিবার) গাজীপুরের টঙ্গীস্থ আরচ্যারী ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত “কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট-২০২৫” এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রায় ৫০ টি ফেডারেশন রয়েছে। অল্প কয়েকটি ফেডারেশন আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে তাদের মধ্যে আরচ্যারী অন্যতম এবং এই খেলায় বিশেষ ভূমিকা রাখছে নারী আর্চারগণ। এছাড়াও বাংলাদেশে শুধু খেলাধুলায় নয়, নারীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আর,এম,জি (গার্মেন্টস) সেক্টরেও প্রধান ভূমিকা রাখছেন উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নারী, আহত নারী এবং যেসব নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ এবং আত্নত্যাগ করেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য বলে জানান উপদেষ্টা। পরে টুর্নামেন্টের প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, জাতীয় আরচ্যারী ফেডারেশনের সদস্যবৃন্দ ও টুর্নামেন্টের প্রতিযোগিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

আরচ্যারীর মতো যেসব খেলা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তাদের পৃষ্ঠপোষকতার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ। – যুব ও ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০১:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫