ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব —ধর্ম উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি ঢাকা, শনিবার (০৮ মার্চ ২০২৫ খ্রি.) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব। আজ (শনিবার) বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এক শ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করছে। এরা হয়তো জানে না পবিত্র কোরআন নাজিল হয়েছে একজন নারীর আর্তনাদের কারণেই। তিনি নারীর প্রতি সকল ধরনের সহিংস আচরণ পরিহার করার অনুরোধ জানান। কোরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, পুরুষ ও নারী একই স্থান হতে উৎসারিত। পবিত্র কোরআনে নারীকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। হাদিস শরীফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বর্ণিত হয়েছে। তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, কোরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি বৈষম্যহীন রাষ্ট্রে আগামীর দিনগুলো সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জামালপুর জেলা সমিতি ঢাকা’র সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে উপদেষ্টা হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। ‘আল-কোরআনের আলোক যাত্রা’ শীর্ষক বয়সভিত্তিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এ প্রতিযোগিতায় নেত্রকোনা জেলার আব্দুল্লাহ সাঈদ মুনতাহা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নেত্রকোনার দিদারুল ইসলাম ও টাঙ্গাইলের আব্দুল্লাহ মোহাম্মদ ওয়াইসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব —ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫