ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

নওগাঁয় ২৩৮ টন ধান-চাল মজুদের দায়ে গুদাম সিলগালা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁয় ধান-চাল মজুতের অভিযোগে একটি চালকল মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। খাদ্য বিভাগ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। একইসঙ্গে মজুত ২০৩ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালসহ গুদাম সিলগালা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। অভিযানে সহকারী কমিশনার সাকিব বিন জামান প্রত্যয়, জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান জানান, অবৈধ মজুতের কারণে মিলার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্যবিভাগ যৌথ অভিযান চালিয়ে শহরের পার নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইসমিলে ধান-চাল মজুত করা অবস্থায় পাওয়া যায়। পরে ওই মিলমালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়। পাশাপাশি মজুত চাল-ধানের গুদামে সিলগালা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

নওগাঁয় ২৩৮ টন ধান-চাল মজুদের দায়ে গুদাম সিলগালা

আপডেট সময় ০৮:৪৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫