ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক মো: রায়হান ওরফে রেহান(৪৫) হত্যা মামলার ০৪ জন আসামি গ্রেফতার। Logo মানিকগঞ্জে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী Logo 1xBet 1хБет закачать нате Андроид Адденда 1xbet Android apk Скачать бесплатно Logo Закачать 1xBet 13415611 официальная версия, лишать торрент Logo জেলা বিশেষ শাখা (ডিএসবি) কিশোরগঞ্জের সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময়। Logo Kaziyning eng mashhur o’g’irliklari qanday qilib ma’lum jinoyatchilar muvaffaqiyat qozongan Logo 1xBet закачать получите и распишитесь Андроид и iOS Ввести адденда 1хБет APK из должностного сайта Logo 1xbet Рабочее зеркало оформление а также вход в вкусовой агрокабинет Logo Промокоды 1xBet: до $800 при регистрации, фрибеты в «Витрине» а еще Race Logo “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ” মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়।

যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ১৩-১৯ মার্চ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় গত ১৩ থেকে ১৯ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সকল যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, দালাল চক্রের সদস্য, ভেজাল খাদ্য দ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৪৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরাধীদের নিকট হতে ৬টি অবৈধ অস্ত্র, ১০২টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, পাসপোর্ট, অবৈধ বৈদেশিক মুদ্রা, এনআইডি, চোরাই মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাক কারখানায় বেতন ও বোনাস সংক্রান্ত শ্রমিক অসন্তোষের ফলে সড়ক অবরোধসহ বিভিন্ন জনদুর্ভোগ সৃষ্টি হয়, যা নিরসনে সেনাবাহিনীর সদস্যরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক মো: রায়হান ওরফে রেহান(৪৫) হত্যা মামলার ০৪ জন আসামি গ্রেফতার।

যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ১৩-১৯ মার্চ

আপডেট সময় ০৫:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫