ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

ইফতারের পর অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন অতিথিরা। মাগরিবের জামাতে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সেখানে ধারণ করা ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।

তার নামাজ পড়ানোর ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন জেনারেল ওয়াকার। কেউ কেউ আবার তির্যক মন্তব্যও করেছেন। নেটিজেনদের এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু, সহকর্মী সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মো. শহিদুল ইসলাম।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন।’

স্ট্যাটাসে তিনি মিলিটারি একাডেমিতে একসঙ্গে কোর্স করার অভিজ্ঞতাও তুলে ধরেন। এতে তিনি লিখেন, ‘আমার বন্ধু জেনারেল ওয়াকারের ইমামতি প্রসঙ্গে: সেনাপ্রধান জেনারেল ওয়াকার নামাজে ইমামতি করছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। সেনাপ্রধান ইমামতি করেন? উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন? প্রশ্ন অনেকের। আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করছেন অনেকে! জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্সমেটই শুধু ছিলেন না, তিনি আমার রুমমেটও ছিলেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

আপডেট সময় ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫