ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার Logo পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মার্চ মাসে ৩৭৭৮ টি ফৌজদারি ও ১৭৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি Logo সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অনূর্ধ ২০ ফুটবল  দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। Logo শিশুরা সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী Logo ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন Logo বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের

যাত্রাবাড়ীতে ৪,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৭ জুন ২০২৫ খ্রি., রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ জয়নাল আবেদিন (৩৬)। আজ শুক্রবার (২৭ জুন ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৬:৫৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কোয়ালিটি টিম্বার এন্ড স-মিল এর সামনে ঢাকা চট্রগাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের সেখানে অভিযান পরিচালনা করে জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত জয়নাল আবেদিন একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার

যাত্রাবাড়ীতে ৪,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০১:০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫