ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

বাউফলে চাঁদার দাবীতে পল্লী বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে জখম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৬৬৩ বার পড়া হয়েছে

oppo_1024

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবীতে হেলাল উদ্দিন হাওলাদার (৪৮) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় পল্লী বিদ্যুৎ কর্মী হেলাল উদ্দিনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেলাল উদ্দিন বরিশালের উজিরপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসেবে কর্মরত আছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪ মাস আগে হেলাল উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন দেওপাশা গ্রামের এনামুল গং। দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় দেওপাশা বাজারে হেলাল উদ্দিন খানের মালিকানাধীন একটি দোকান ঘরের ভাড়াটিয়া ব্যবসায়ী আনিস সিকদারকে জোড়পূর্বক নামিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন এনামুল গং। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হেলাল উদ্দিন তার বৃদ্ধ বাবা আনোয়ার হোসেনকে নিয়ে চাচাতো ভাই মজনু হাওলাদারের বাসায় যান। এসময় এনামুল দলবল নিয়ে হেলাল উদ্দিনের কাছে ফের চাঁদা দাবী করে। তখন তর্কবির্তকের এক পর্যায়ে হেলাল উদ্দিনকে বেধড়ক লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়। হেলাল হাওলাদারের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হেলাল উদ্দিনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার ও আমার সেবিকা স্ত্রীর ঈদের বেতন বোনাসের প্রায় আড়াই লাখ ছিল পকেটে । মারধর করে এই টাকা ছিনিয়ে নিয়েছে এনামুল গং। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেন, হেলাল হাওলাদারের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে কথাকাটাকাটি ও হাতাহাতরি ঘটনা ঘটেছে। বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বাউফলে চাঁদার দাবীতে পল্লী বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে জখম

আপডেট সময় ০৩:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫