ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামে সংস্থার নিজস্ব কার্যালয়ে ৪৭টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুন্দপুর গ্রামের রাশিয়া প্রবাসী মথুরেশপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রব, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা হাফিজুর রহমান শিমুল ও মোঃ ইশারাত আলীসহ স্থানীয় মাহবুবর রহমান ও আরও অনেকে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি চাউল , ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১টি সাবান, ৫০০ গ্রাম বুট, ১ প্যাকেট নুডুলস, বাদাম, কিসমিস, এক প্যাকেট গুড়ো দুধ, সাড়ে ৭০০ গ্রাম সেমাই। এসময় সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার দুই জন কর্মচারীকে পাঞ্জাবি, গেঞ্জি এবং তিনজন কর্মচারীকে থ্রি পিস প্রদান করা হয়। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক ফরহাদ রেজা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক হাফিজুর রহমান শিমুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ

আপডেট সময় ০৬:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫