ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ০৫ এপ্রিল ২০২৫ খ্রি. রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:০০ ঘটিকার দিকে উত্তরখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে উত্তরখান থানা এলাকা থেকে মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ও আন্দোলন দমনে অর্থ যোগানদাতা ছিল। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেফতার

আপডেট সময় ১১:২৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫