ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার Logo উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ Logo বাউফলে ৪০ পিস ইয়াবাসহ এসএসসি পরীক্ষার্থী কিশোর আটক Logo এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : শিল্পমন্ত্রী Logo সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার Logo ০১টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই এবং মাদকসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করছে র‌্যাব-২ Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান; কারখানা সিলগালা Logo বাউফলে অগ্নিকান্ডে তিন বসতঘর বশ্মিভূত  ক্ষতির পরিমাণ  প্রায় ২০ লাখ টাকা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে বাফওয়া সভানেত্রীর সৌজন্য সাক্ষাৎ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

অদ্য ১৩ এপ্রিল ২০২৫, চৈত্র সংক্রান্তির দিনে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রী সালেহা খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (CMH) চিকিৎসা গ্রহণ করছেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে সম্মানিত সভানেত্রী তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৩৯ জনের চিকিৎসা সেবা বর্তমানে কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (CMH) চলমান রয়েছে। হসপিটালের বার্ন এন্ড ট্রমা সেন্টার, নিউরোলজি, ইউরোলজি, অর্থপেডিক্স এবং অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডে চিকিৎসা সেবা গ্রহণরত ৩৯ জনের মধ্যে সেনাবাহিনীর একজন কর্পোরাল এবং পুলিশের একজন কনস্টেবল রয়েছেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে সম্মানিত বাফওয়া সভানেত্রীর সঙ্গে কমান্ড্যান্ট, সিএমএইচ সহ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর সিনিয়র মেডিক্যাল অফিসারবৃন্দ, কেন্দ্রীয় বাফওয়ার সম্পাদিকা এবং সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তাসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে বাফওয়া সভানেত্রীর সৌজন্য সাক্ষাৎ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ১১:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫