ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

ঝটিকা মিছিল বিরোধী অভিযান; ডিবির জালে ধরা আরো ১১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ১১ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫) ২। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬) ৩। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো: হাবিবুর রহমান হাবিব (৪৫) ৪। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪) ৫। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫) ৬। ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন (৫৪) ৭। সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন শেখ (৬২) ৮। উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল (৫৫) ৯। বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন (৫২) ১০। শেরেবাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম (রানা) ও ১১। মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ৮:৫৫ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মোবাশ্বের রহমানকে এবং ২৪ এপ্রিল ২০২৫ রাত আনুমানিক ১২:৫৫ ঘটিকায় শান্তিনগর এলাকা হতে মোঃ আজাদ হোসেন গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। ডিবি সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় উত্তরা-১৪ নং সেক্টর হতে মোঃ বাবুলকে এবং রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মোঃ শাহজালালকে গ্রেফতার করে ডিবি-সাইবার ক্রাইম বিভাগের পৃথক টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় শেওড়াপাড়া এলাকা হতে মোঃ রেজাউল করিম (রানা) কে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:৩৫ ঘটিকায় ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেন শেখকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। ২৪ এপ্রিল বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম। বুধবার (২৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় মোঃ রুহুল আমীনকে লালবাগ এলাকা হতে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগ। অন্যদিকে বুধবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মো: হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝটিকা মিছিল বিরোধী অভিযান; ডিবির জালে ধরা আরো ১১

আপডেট সময় ০১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫