ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

বাউফলে দুর্বৃত্তদের দেয়া আগুনে গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি ভস্মিভূত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান. বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে নিজাম উদ্দিন (৫০) নামের এক শ্রমিকের গোয়ালঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে গবাদি পশুসহ অর্ধশত হাঁস মুরগি ভস্মিভূত হয়েছে। রবিবার (৪ মে) গভীর রাতে কেশবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন পেশায় একজন অটোরিক্সা চালক।
নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন রাত ১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে গবাদি পশুর ডাক শুনে দরজা খুলে বের হতেই আগুন দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেয়ার আগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
কোনমতে তাদের বসতঘরটি রক্ষা করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় ২টি গরু, ২টি খাসি ছাগলসহ অর্ধশতাধিক হাঁস মুরগি। এ সময় গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে তার মুখমন্ডল, পায়ের পাতাসহ শরীরের কয়েক স্থানে ঝলসে যায় তার। পরিবারের অন্যান্য সদস্যরা জানায়, এর আগে তাদের বসতঘরে কয়েকবার চুরির ঘটনা ঘটে। এবার অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, “কোন অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

বাউফলে দুর্বৃত্তদের দেয়া আগুনে গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি ভস্মিভূত

আপডেট সময় ০৮:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫