ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক Logo দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে বাংলাদেশ কর্তৃক সার্ক পুনরুজ্জীবনের ওপর জোর Logo রুশ বিপ্লবের বীর শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার Logo একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অনলাইন তীর জুয়ার ভয়াবহ বিস্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অনলাইন তীর জুয়ার ভয়াবহ বিস্তার তরুণ সমাজ বিপথগামী, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কাম্য।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সর্বত্র অনলাইন ভিত্তিক ‘তীর’ নামক জুয়া খেলা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। মোবাইল ফোন ও ইন্টারনেটের অপব্যবহার করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলছে এই তৎপরতা। এতে কিশোর-তরুণ সমাজ ধীরে ধীরে বিপথে যাচ্ছে; ধ্বংস হচ্ছে তাদের ভবিষ্যৎ।
স্থানীয়দের অভিযোগ, অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে মোবাইল ফোনে জুয়া খেলায় ব্যস্ত থাকছে। ফলে শিক্ষাজীবন নষ্ট হচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে এবং কেউ কেউ আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে এই জুয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিকবার সংবাদ আকারে প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই অবহেলা জনমনে উদ্বেগ ও হতাশা সৃষ্টি করেছে।
এমতাবস্থায় এলাকাবাসী মধ্যনগর উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  উজ্জ্বল রায় এবং মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সজীব রহমানের সুদৃষ্টি কামনা করেছেন।
তাদের কাছে জোর দাবি জানানো হয়েছে—এই অবৈধ অনলাইন জুয়া বন্ধে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
সচেতন মহলের অভিমত, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সামাজিক ব্যাধি ভয়াবহ রূপ ধারণ করবে এবং আগামী প্রজন্ম নৈতিক ও সামাজিকভাবে চরম ক্ষতির মুখে পড়বে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক

উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অনলাইন তীর জুয়ার ভয়াবহ বিস্তার

আপডেট সময় ০৬:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫