ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: রাঙ্গামাটি, ১০ মে, ২০২৫ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ও সহযোগিতায় আমি সব সময়ই আন্তরিক আছি। তিনি শান্তি ও সম্প্রীতির বন্ধনে কল্যাণময় সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রাঙ্গামাটি জেলা সদরের তবলছড়ি আনন্দ বিহার বহুমুখী হল রুমে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র বুদ্ধ পূর্ণিমা- ২৫৬৯ বুদ্ধাব্দ উদযাপন অনুষ্ঠানে ধর্মীয় উপাসকগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মানুষের জীবন কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল। তিনি সকলকে সৎকর্মে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান। তিনি বলেন, দুঃখ, জরা, রোগ, শোক, ব্যাধি নিরোধ ও চিকিৎসার কথা বলা আছে বৌদ্ধ ধর্মে। তিনি বলেন, সকলকে দেশের কল্যাণে পাপাচার কাজ থেকে বিরত থেকে নিজেকে ভাল কর্মে নিয়োজিত রাখতে হবে।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুঃখ, জরা, ব্যাধি নিরোধসহ বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে প্রার্থনায় যোগ দেন। সৎকর্ম, সৎ চিন্তা, মৈত্রী ও করুণা আরও সুদৃঢ় হওয়ার জন্য প্রার্থনা করা হয়। এ সময় উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা তার পাশে ছিলেন।

রাঙ্গামাটি বৈশাখী পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মাহাথের এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর উপসংঘ রাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মাহাথের, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান ও বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণচন্দ্র প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

আপডেট সময় ০৫:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫