ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে মোঃ রায়হান উদ্দীনের উপর সন্ত্রাসী হামলা ও অর্থ ছিনতাই

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে
মোঃকাইয়ুম বাদশাহ, মধ্যনগর উপজেলা প্রতিনিধ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ রায়হান উদ্দীন (৪৪)-এর উপর সন্ত্রাসী হামলা ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিনি মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী মোঃ রায়হান উদ্দীন মধ্যনগর সদর এলাকায় বসবাস করেন এবং ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত নিজগ্রাম রৌহা ও বংশীকুন্ডা বাজারে যাতায়াত করেন। তিনি ১০ মে ২০২৫, বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে বংশীকুন্ডা বাজারে আসেন ব্যবসায়িক কাজে। কাজ শেষে সন্ধ্যা ৬:৩০ মিনিটে মহিষখলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, এবং পথিমধ্যে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ কোণায় পৌঁছালে তিনজন (১.মোঃ সাহেবুর আলম(৫৫), ২. মোঃ রামিম (২৪), ৩. মোঃ লাদেন (২৫), অজ্ঞাত আরো কয়েকজন) সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় তার সঙ্গে থাকা ১০০ টাকার বান্ডিল আকারে প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
মোঃ রায়হান উদ্দীন বলেন, “তারা হঠাৎ এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অতর্কিতে মারধর করে এবং আমার চলাচলে বাধা দেয়। এরপর আমার সঙ্গে থাকা নগদ প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়।”
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সজিব রহমান জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার প্রতিবাদে আজ এলাকাবাসী ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বংশীকুন্ডা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলে বক্তারা বলেন, এই ধরনের ন্যাক্কারজনক হামলা ও ছিনতাইয়ের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে মোঃ রায়হান উদ্দীনের উপর সন্ত্রাসী হামলা ও অর্থ ছিনতাই

আপডেট সময় ০৬:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫