ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক। Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। Logo জুলাই শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -বাউফলে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার অনুষ্ঠানে ড.  সুফিকুল ইসলাম মাসুদ এমপি Logo নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সুমন। Logo পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপার Logo ডিবিপিএল ২০২৬: আদর্শ গ্রাম গড়ার প্রত্যয়ে রাণীনগরে বর্ণাঢ্য ট্রফি উন্মোচন Logo দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকবো – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

১৩ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত বিদেশি শাড়ি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৫ মে ২০২৫ খ্রি. শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১১১৯ পিস বিদেশি শাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শামিম হোসেন (৩৩) ও মোঃ মুজাম্মেল হক (৪৪)।
২৫ মে ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ৭ নং ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলের পূর্ব পার্শ্বে অবস্থিত মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ শাড়িসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির কোতয়ালী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে কোতয়ালী থানার একটি টিম রাত্রিকালীন টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস কক্ষে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিদেশি শাড়ি মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে SANJANA, PARINAYAM, K.V BURBERRY HANDLOOM, এবং SILK MAYER ANCHOL সহ বিভিন্ন ব্র্যান্ডের ১১১৯ পিস বিদেশি শাড়ি উদ্ধার করে থানা পুলিশ। এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, অভিযানে নয়টি বুকিং রশিদ উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত মোঃ শামিম হোসেন ও মোঃ মুজাম্মেল হককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরাসহ উক্ত চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক।

১৩ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত বিদেশি শাড়ি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

আপডেট সময় ০৬:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫