ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

ডাকাতের হামলায় আহত সাংবাদিক; অথচ পুলিশ খুঁজে পায়না

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

মাদারীপুর, সোমবার, ২৬ মে, ২০২৫ খ্রী: মাদারীপুরের রাজৈরে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের উপর ডাকাতদের হামলায় পুলিশের দায়িত্ব অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘটনার ৬ দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি বলেও অভিযোগ সাংবাদিক মহলের। তবে এ হামলার ঘটনার সাথে খোদ পুলিশও জড়িত থাকতে পারে বলে অভিযোগ আহত সাংবাদিক ফেরদৌস এবং তার পরিবারের।

এ অভিযোগ তুলে সম্প্রতি ফেরদৌসের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে। দাবি করা হয়েছে টেকেরহাটে হাইওয়ে সড়কে একটি ডাকাতি ঘটনায় নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল হারান ভুক্তভোগী। ফেরদৌসের ওপর হামলাকারী এরা ডাকাত দলের সদস্য।

সম্প্রতি পুলিশ হাইওয়ে রোডে একটি ডাকাতির ঘটনায় হারানো জিডি করে দায়সারা দায়িত্ব পালন করেন। কিন্তু ভুক্তভোগীর অভিযোগ ছিলো ডাকাতি। সাংবাদিক ভুক্তভোগীর অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ডাকাতদের বাহিনী পাঠিয়ে হামলা করতে পারে বলে অভিযোগ আহত সাংবাদিক ফেরদৌসের। হামলার ঘটনাস্থল থানার সন্নিকটে হলেও পুলিশ এগিয়ে আসেননি।

সোমবার (২৬ মে) বেলা ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা। সমাবেশ থেকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ডাকাতিকে ডাকাতি বলতে পুলিশের সমস্যা কোথায়? ভিকটিমের দাবি ডাকাতি আর আপনারা থানায় জিডি করলেন হারানোর! বিষয়টি কেমন এলোমেলো হয়ে যাচ্ছেনা? বিষয়টি এমন নয়তো আপনার ছেলে আরেক ছেলেকে কুপিয়ে আহত করলো আর আপনি সেটাকে চিমটি বলবেন? মনে করছি আপনারা প্রতিটি ঘটনাকে এভাবে খাটো করে সন্ত্রাসীদের শাস্তি মওকুফ করে দিতে সহায়তা করছেন, বিষয়টি এমন যেন না হয়। পুরো বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের দাবি রাখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ডাকাতের হামলায় আহত সাংবাদিক; অথচ পুলিশ খুঁজে পায়না

আপডেট সময় ০৯:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫