ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: তারিখ: ২৮ মে ২০২৫ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মোঃ ইকরাম (২৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হোয়াইক্যং সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফের দিকে যাচ্ছে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে টহল জোরদার করা হয়। আনুমানিক রাত ১১.৩০ ঘটিকায় উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ মেইন রোডে ব্লক দিয়ে থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রূত স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা পিছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেল পড়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল দক্ষিণ হ্নীলা গ্রামের রবিউল হোসেনের ছেলে মোঃ ইকরামকে আটক করতঃ তার কাঁধে রক্ষিত ব্যাগে বায়ুরোধী প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাঁচানো ১,০০,০০০ (এক লক্ষ) পিস বর্মিজ ইয়াবা‌ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টাকার বিনিময়ে উল্লিখিত ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০৯:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫