ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

যাত্রীদের ঈদ যাত্রার সামগ্রিক খোঁজ নিতে স্থানীয় সরকার উপদেষ্টার বাস টার্মিনাল পরিদর্শন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: আজ(শুক্রবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া যাত্রীদের ঈদ যাত্রার সামগ্রিক খোঁজ নিতে মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে বাসে উঠে যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া আদায় করা সহ যাত্রীদের কোন ভোগান্তি হচ্ছে কিনা, সরেজমিন কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। সকলের ঈদ যাত্রা মসৃণ ও সহজ করতে বাস চালক-হেলপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি বাস টার্মিনালে সিসিটিভি এবং নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

এছাড়াও সায়েদাবাদ বাস টার্মিনালে সিসিটিভি, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়ানো সহ সরকারের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী বাস কতৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থাও গ্রহণ করেন। পরে আসিফ মাহমুদ শনির আখড়া গরুর হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাট ইজারাদার এবং গরুর ক্রেতা-বিক্রেতাদের সাথে আলাপ করেন।

পরিদর্শনস্থলে স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

যাত্রীদের ঈদ যাত্রার সামগ্রিক খোঁজ নিতে স্থানীয় সরকার উপদেষ্টার বাস টার্মিনাল পরিদর্শন

আপডেট সময় ০৩:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫