ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

পটুয়াখালী বাউফলের দায়িত্বকালীন সময়ে মিটিং করে সমালোচনায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন অসীম, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে সরকারি দায়িত্ব পালনের নির্ধারিত সময়েই অফিস স্টাফদের নিয়ে মিটিং করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা ইসলাম জেসমিন। এই মিটিংয়ের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রুগীরা ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৮ জুন)সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ডিউটির মাঝামাঝি সময়ে সকল ফ্যামিলি প্ল্যানিং কর্মীদের অফিসে ডেকে এনে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন ডাঃ জেসমিন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবামূলক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ডাঃ জেসমিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ যাওয়াতে ক্ষিপ্ত হয়ে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী জাকির হোসেন হয়রানি করছে ।এর আগে বুধবার সকাল ১০ টা দিকে জাকির হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা: জেসমিন ও তার সহযোগীরা তাকে হেনস্থা করেন এবং মারধর করার হুমকি দেন। পরবর্তীতে ডাঃ জেসমিন ও তার সহযোগীরা ডিউটি টাইমে অফিসে ঘন্টা ব্যাপী মিটিং করেন ।
স্বাস্থ্য সহকারী জাকির ও শামীম অভিযোগ করে বলেন, ডাঃ জেসমিন টাকা পয়সা লুটপাটের করেছেন।তিনি ও তার সহযোগী ইউনুস খান ভোলান্টিয়ার আড়াই লাখ টাকা আত্মসাৎ করেছেন ।তিনি পেইড পার ভলান্টিয়ারের ৩ জন কর্মচারীকে ৬ মাসের বেতন দেয়নি । আমরা তার বিচার ও অপসারণের দাবি জানাই, এ বিষয়ে ডাঃ সানজিদা ইসলাম জেসমিন বলেন ,আমার স্টাফদের সাথে জাকির মারামারি করছে ।এটা শুনে অন্যান্য স্টাফরা আসছে আমার সাথে কথা বলতে ।আমি ইউএনও এবং ওসি কে জানিয়েছি।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আব্দুর রউফ বলেন ,হাতাহাতি কথা শুনেছি কিন্তু সিসিটিতে এমন কিছু দেখা যায়নি।ডাঃ জেসমিন এ বিষয়ে প্রথমে আমাকে কিছু জানায় নাই । আমার ঘরের বিষয়ে আমাকে আগে না জানিয়ে ইউএনও ও ওসিকে ফোন দিয়েছে ডাঃ জেসমিন ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

পটুয়াখালী বাউফলের দায়িত্বকালীন সময়ে মিটিং করে সমালোচনায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা

আপডেট সময় ০৮:০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫