ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে যান চলাচল বন্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় কয়লা বোঝাই একটি ট্রাকের ভারে ধসে পড়েছে একটি পুরনো বেইলি ব্রিজ। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২০ জুন) ভোররাতে মালবাড়ি এলাকায় খালের উপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকে থাকা চালক ও সহকারী অক্ষত থাকলেও, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে না পেরে ব্রিজটি ভেঙে পড়ে। ট্রাকটি ব্রিজসহ খালের পানিতে পড়ে যায় এবং বর্তমানে সেখানেই আটকে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মালবাড়ির এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছিল না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।”
বর্তমানে উক্ত আঞ্চলিক সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে, ফলে ওই এলাকার মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী পরিবহনসহ জরুরি চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৩:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫