ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি। Logo শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ Logo শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

বিশেষ অভিযানে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৪ জুন ২০২৫ খ্রি., অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সাবিত ইবনে (৩৩) ২। রফিকুল ইসলাম (১৮) ৩। ফারুক (২৭) ৪। আরিফ (২৬) ৫। সাজ্জাদ (২২) ৬। আলামিন (২৮) ৭। রাকিব মিয়া (৩০) ৮। ইয়াসিন (২০) ৯। শরিফ (২৪) ১০। মেহেদি হাসান বাপ্পি (২৪) ১১। সলেমান (২০) ১২। আখতারুজ্জামান টিটপ (৫৭) ১৩। বায়োজিদ ওরফে রানা (২৫) ১৪। রায়হান (২৭) ১৫। রাজু (৩০) ও ১৬। সুজন (২৫)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় কথা কাটাকাটির জেরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জনের একটি দল একই গ্রুপের সদস্য রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা রুজু হলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। ইতিপূর্বে পাঠালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় রায়ের বাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে ঘটনায় ব্যবহৃত চাপাতিসহ গ্রেফতার করা হয়। ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩:৩০ ঘটিকায় কাদিরাবাদ এলাকায় আত্মগোপনে থাকা শরীফকে গ্রেফতার করা হয়। শরীফের দেয়া তথ্যের ভিত্তিতে বোটঘাট খালপাড় থেকে ঘটনায় ব্যবহৃত আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। পাঠালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, একই রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ অভিযানে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫