ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত  ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo পুলিশ প্রশিক্ষণ ও গণমাধ্যম সহযোগিতা জোরদারে ইউনেস্কোর সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার Logo রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে – অর্থমন্ত্রী Logo পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ধানক্ষেত, চরম বিপাকে হাওরপাড়ের অসহায় কৃষকরা। Logo শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নেকাংশে নির্ভরশীল – মার্কিন রাষ্ট্রদূত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর দ্রুত বাস্তবায়নের দাবি মাঠপর্যায়ে। Logo সিটিটিসি র  অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ  আটক দুই Logo অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে
শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আগ্রহ ও উৎসাহ, সারাদেশ থেকে নির্বাচিত ২২টি প্রস্তাব

প্রথমবারের মতো বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দেশের বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য বন্যপ্রাণী গবেষণা অনুদান দেওয়া হবে। চলতি বছর এ খাতে মোট ৫০ লাখ টাকা বিতরণ করা হবে।

এ উপলক্ষ্যে আজ সোমবার বন বিভাগে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। সারাদেশ থেকে মোট ৪৬টি গবেষণা প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচিত হয়। নির্বাচিত প্রস্তাবগুলোর ওপর আজ শিক্ষার্থী ও গবেষকরা তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি ছিল। প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। গবেষণা প্রস্তাবের মান, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতার ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।

দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির। আরও ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞ শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আগ্রহ ও উৎসাহ, সারাদেশ থেকে নির্বাচিত ২২টি প্রস্তাব

প্রথমবারের মতো বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

আপডেট সময় ০৭:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫